শিরোনাম ::
শিরোনাম ::

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

গত ৪ মে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠন নিশ্চিত করে বিজেপি। এরপর থেকেই মুখ্যমন্ত্রী পদে কে আসছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দলের শীর্ষ নেতারা একাধিকবার ইঙ্গিত দেন, বাংলাভাষী ও বাংলামাধ্যমে শিক্ষিত কোনো নেতাকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে।

রাজনৈতিক মহলে আগে থেকেই আলোচনা ছিল, বিজেপি ক্ষমতায় এলে শুভেন্দু অধিকারীই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবেন। শুক্রবার অনুষ্ঠিত বিধায়কদলের বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।

অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য আটটি প্রস্তাব জমা পড়েছিল এবং প্রতিটি প্রস্তাবেই শুভেন্দু অধিকারীর নাম ছিল। দ্বিতীয় কোনো নাম না আসায় সর্বসম্মতিক্রমে তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে।

শপথ অনুষ্ঠানকে ঘিরে কলকাতাজুড়ে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জড়ো হন হাজারো নেতাকর্মী ও সমর্থক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শপথের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আনুষ্ঠানিক সূচনা হলো।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন